২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ খলনায়কের বিপক্ষে লড়বেন বন্ড

সিরিজের ২৫তম সিনেমায় জেমস বন্ডকে লড়তে দেখা যাবে এক অন্ধ খলনায়কের বিরুদ্ধে। ক্রোয়েশিয়ায় ২০১৮ সালে শুরু হবে প্রাথমিকভাবে ‘শ্যাটারহ্যান্ড’ নামের সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 09:12 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

নতুন বন্ড সিনেমায় আরও একবার এজেন্ট জিরো জিরো সেভেন রূপে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে- এতোদিন কেবল এটুকু তথ্যই ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। এবার জানা গেল সিনেমার ভিলেন ও শুটিঙের স্থান সম্পর্কেও।

এবারের সিনেমাটি তৈরি হবে ১৯৯৯ সালের বন্ড উপন্যাস ‘নেভার ড্রিম অফ ডাইং’ অবলম্বনে। এর রচয়িতা রেমন্ড বেনসনের গল্প থেকে এর আগে তৈরি হয়েছে ‘ডাই অ্যানাদার ডে’, ‘টুমরো নেভার ডাইজ’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এর মতো জনপ্রিয় বন্ড সিনেমা।

নির্মাতাদের ঘনিষ্ঠ এক সূত্র এ ব্যাপারে ব্রিটিশ ট্যাবলয়েড মিররকে বলে, “বন্ড চিত্রনাট্যকারেরা ভাবছেন ‘স্পেক্টার’-এর পর এটাই হবে বন্ডের জন্য উপযুক্ত গল্প। তারা আশা করছেন পরের বছর ক্রোয়েশিয়ায় সিনেমাটি শুরু করার কথা।”