২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজও সমান জনপ্রিয় মোহাম্মদ রফি

ভারতীয় সিনেপাড়ার অন্যতম সফল প্লেব্যাকশিল্পী হিসেবেই স্মরণীয় হয়ে আছেন মোহাম্মদ রফি। ভজন, কাওয়ালি ও গজল থেকে শুরু করে আধুনিক প্রেমের গান সব ক্ষেত্রেই সমান জনপ্রিয়তার অধিকারী এ সংগীতশিল্পীর ৩৭তম প্রয়াণ দিবসে তার সাড়াজাগানো গান নিয়ে এ বিশেষ আয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 09:04 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

১. ক্যায়া হুয়া তেরা ওয়াদা:

‘ইয়ারো কি বরাত’ সিনেমার এ গানটির জন্য স্মরণীয় হয়ে আছেন মোহাম্মদ রফি। এ গানের জন্য সেরা প্লেব্যাকশিল্পীর ফিল্মফেয়ার পুরস্কার জেতেন তিনি। রফির জাদুকরী কন্ঠে বিরহের এ গানটি ভারতীয় সিনেমার অন্যতম সেরা বিরহের গান হিসেবে পরিচিত।

 

২. ইয়ে দুনিয়া ইয়ে মাহফিল:

রফির গাওয়া ১৯৭০ সালের ‘হীরা রঞ্জা’ ছবির এ গানটিও হয়েছিলো জনপ্রিয়। কাইফি আজমির রচনা ও রাজ কুমারের অভিনয়ে এ গানটি মন কেড়েছিলো দর্শকের।

 

৩. ইয়ে চাঁদ সা রোশন চেহরা:

শাম্মী কাপুর ও শর্মিলা ঠাকুর অভিনীত ‘কাশ্মির কি কলি’ সিনেমার সাড়াজাগানো এ গানটি মোহাম্মদ রফির অন্যতম শ্রোতাপ্রিয় একটি গান। রফির মিষ্টি কন্ঠে রোমান্টিক এ গানের সুর আজও মাতিয়ে রেখেছে ভক্তদের।

৪. তেরে বিন্দিয়া রে:

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত ১৯৭৩ সালের সিনেমা ‘অভিমান’এর সাড়াজাগানো এ গানটিকে রফির গাওয়া অন্যতম সেরা গান হিসেবে বিবেচনা করেন অনেকেই। মোহাম্মদ রফি ও লতা মুঙ্গেশকর জুটির গাওয়া এ গানটি এখনও আলোড়িত করে শ্রোতাদের।

 

৫. গুলাবি আঁখে যো তেরি:

‘দ্য ট্রেন’ সিনেমার এ গানটি বেশ দ্রুত লয়ে গাওয়া। রাজেশ খান্না অভিনীত এ গানে রফির অনবদ্য গায়কী ও কন্ঠের কারুকাজ মুগ্ধ করবে দর্শককে।

রফির গাওয়া ‘দর্দ-এ-দিল’, ‘তেরা দ্বার পে আয়া হু’, ‘পর্দা হ্যায় পর্দা’ সহ অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন ঋষি কাপুর, অমিতাভ বচ্চন, শাম্মী কাপুর ও রাজেশ খান্নার মতো খ্যাতমান বলিউড অভিনেতারা। মৃত্যুদিনে প্রিয় শিল্পীকে স্মরণ করে টু্ইট পোস্ট করেছেন ‘অমর আকবর অ্যান্টনি’ অভিনেতা ঋষি কাপুর।