২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ড্রামা কোম্পানি’তে করণ ভি গ্রোভার

কমেডি অনুষ্ঠান ‘ড্রামা কোম্পনি’তে যুক্ত হচ্ছেন নতুন কৌতুক অভিনেতা করণ ভি গ্রোভার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2017, 10:06 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

মিঠুন চক্রবর্তী, ক্রুশনা অভিষেক, সুদেশ লাহিড়ি ও সুগন্ধা মিশ্রর সঙ্গে সনি টিভির নতুন কমেডি অনুষ্ঠান ‘ড্রামা কোম্পানি’তে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা করণ ভি গ্রোভার।

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে করণ বলেন, “ড্রামা কোম্পানি’তে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।  এ দলের প্রত্যেকেই অসাধারণ। আমাকে সব কিছুতেই তারা অনেক সাহায্য করেছেন।  বিশেষ করে মিঠুন দা’র সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা ভাবেতই উত্তেজিত বোধ করছি।”

‘ড্রামা কোম্পানি’তে শম্ভু দাদা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এতে আরও অভিনয় করছেন ‘বহু হামারি রজনীকান্ত’ অভিনেত্রী রিধিমা পন্ডিত।  ‘ড্রামা কোম্পানি’র মাধ্যমে আবারও জুটিবদ্ধ হচ্ছেন ‘বহু হামারি রজনীকান্ত’র করণ ও রিধিমা।