বাংলা সিনেমায় অভিষেক ঘটছে সানি লিওনি’র
‘জিসম টু’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে ২০১২’তে। এরপর তাকে দেখা গেছে তামিল ও কন্নড় ভাষার ছবিতে। এবারে বাংলা সিনেপাড়া মাতাতে চলেছেন আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনি।
হিন্দুস্তান টাইমস বলছে, চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে সানি লিওনি’র প্রথম বাংলা সিনেমা ‘সেরা বাঙালি’। এ মুহূর্তে ছবিটির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। স্বপন সাহা পরিচালিত এ সিনেমায় সানির বিপরীতে দেখা যাবে কমেডি অভিনেতা রাজপাল যাদবকে।
সানি ও রাজপাল ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন উল্কা গুপ্ত, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জী ও শক্তি কাপুর। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন মনি শর্মা ও নৃত্য পরিচালক প্রভু দেবা।
সম্প্রতি ‘বাদশাহো’ সিনেমার একটি আইটেম গানে ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে এ আবেদনময়ী অভিনেত্রীকে।
