২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাসিনা পার্কার’য়ের ট্রেইলারে এ কোন শ্রদ্ধা!

ভারতের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের বোন, যিনি ভাইয়ের অনুপস্থিতিতে মুম্বাইয়ের উপর ছড়ি ঘোরাতেন, সেই হাসিনা পার্কারের জীবন অবলম্বনে তৈরি ছবি ‘হাসিনা পার্কার’-এর ট্রেইলার প্রকাশ পেল সম্প্রতি। এতোদিন রোমান্টিক গল্পের সিনেমায় অভিনয় করে আসা শ্রদ্ধা কাপুর এই সিনেমায় যেন ভোল পাল্টে ফেলেছেন রাতারাতি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 09:20 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

অপূর্ব লখিয়া পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, ভাইয়ের অপরাধের জন্য পুলিশি হয়রানি থেকে শুরু করে আদালত পর্যন্ত যেতে হয় যাকে। কিন্তু স্বামীর মৃত্যুর পর সংসারী এক নারী থেকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের রানী বনে যান তিনি। তখন তাকে দেখা যায় এক ইস্পাতকঠিন রূপেই।

সাধারণত রোমান্টিক সিনেমায় গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্য সুখ্যাতি থাকলেও এই প্রথম শ্রদ্ধাকে দেখা গেল এরকম নেতিবাচক একটি চরিত্রে। নিজের চরিত্রের প্রতি সুবিচার করার মতো অভিনয়ও করেছেন তিনি। অন্তত দুই মিনিট ৯ সেকেন্ডের ট্রেইলারে প্রমাণ মিললো সেরকমই।

 

সিনেমায় দাউদ ইব্রাহীমের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধার বাস্তব জীবনের ভাই সিদ্ধান্ত কাপুর। ট্রেইলারের কয়েক ঝলকে তার চরিত্রটিকেও বেশ শক্তিশালীই মনে হয়েছে।

টুইটারে ট্রেইলারটি নিজেই শেয়ার করেছেন শ্রদ্ধা। লিখেছেন, “দারুণ উচ্ছ্বসিত এবং কিছুটা নার্ভাসও ট্রেইলারটি শেয়ার করে। আশা করি আপনাদের ভালো লাগবে।”