২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকাকে ‘মাই লাভ’ বললেন বিরাট

সম্প্রতি নিউইয়র্কে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। দুই ভুবনের জনপ্রিয় দুই তারকার প্রেম নিয়ে বরাবরই উৎসুক ছিলেন ভক্তরা। এবারে বিরাটের ইন্সটাগ্রামে মিললো তাদের সম্পর্কের পরিষ্কার ইঙ্গিত!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 08:11 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

১৪ জুলাই, শুক্রবার নিউইয়র্কে বসছে আইফা’র পুরস্কার আসর। এতে অংশ নেবেন আনুশকা। বান্ধবীকে সঙ্গ দিতে সঙ্গে চলেছেন তার কথিত প্রেমিক ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

পাপ্পারাজিদের ক্যামেরায় আগেই ধরা পড়েছিলেন এ কথিত প্রেমিক জুটি। এবারে ইন্সটাগ্রামে বিরাট নিজেই প্রকাশ করলেন আনুশকার সঙ্গে তার নিউইয়র্কে কাটানো একটি সুন্দর মুহূর্তের ছবি। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে ছবিটি।

ইন্সটাগ্রামে প্রকাশিত এ ছবিতে কালো চশমা চোখে হাস্যোজ্বল জুটিকে দেখে চোখ ফেরাতে পারবেন না ভক্তরা! তবে ছবির চেয়েও বেশি আলোচিত হয়েছে ছবির ক্যাপশনটি। ক্যাপশনে আনুশকাকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেছেন বিরাট! আর এটি নিয়েই শোরগোল পড়ে গেছে বিরাট ও আনুশকার ভক্তদের মধ্যে!

Much needed break with my ❤

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিলেও এবারই প্রথম সরাসরি আনুশকাকে তার ‘ভালোবাসার মানুষ’ বলে সম্বোধন করলেন বিরাট। তাদের প্রেম ও সম্পর্কের বিষয়টি সব মহলেই অনেকটা ওপেন-সিক্রেট হলেও আনুষ্ঠানিকভাবে কখনোই প্রেমের কথা স্বীকার করেননি এ তারকা জুটি।

আইফা’র অনুষ্ঠানে আনুশকার পাশাপাশি লাল গালিচায় দেখা যাবে বিরাটকেও- এমনটাই আশা করছেন ভক্তরা। সামনেই আসছে শাহরুখ খানের বিপরীতে আনুশকার নতুন সিনেমা ‘যব হ্যারি মেট সেজাল’। আনুশকার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমা ‘পরী’তেও দেখা যাবে তাকে।