অবসর নেয়ার কথা ভাবছেন না অমিতাভ
বয়স ৭৫ এর ঘরে পৌঁছালেও থামার কোনো লক্ষণ নেই অমিতাভ বচ্চনের। একের পর এক সিনেমা ও টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপনে হাজির হয়ে দর্শককে চমকে দিচ্ছেন ‘পিঙ্ক’ তারকা।
ষাট ও সত্তরের দর্শক মাতিয়ে আজ অবধি সমান জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চন।
সর্বশেষ ‘পিঙ্ক’ ও ‘সরকার থ্রি’তে তার অনবদ্য অভিনয়ের পর সামনেই আসছেন নতুন ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’ ও ‘১০২ নট আউট’ নিয়ে।
এছাড়াও ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমে আবার দর্শক মাতাতে আসছেন তিনি।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ‘সরকার-থ্রি’ অভিনেতা জানিয়েছেন, বয়স বাড়লেও অবসর নেয়ার কথা ভাবছেন না তিনি।
আমির খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের শুটিংয়ে এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন তিনি যা মুক্তি পাবে ২০১৮তে।
এরপর ব্যস্ত হবেন ‘১০২ নট আউট’ ছবির কাজে। এতে কাপুরের বাবার চরিত্রে ১০২ বছরের এক বৃদ্ধের ভূমিকায় দেখা যাবে তাকে।। এর কাজ শেষ হবে ২০১৯’য়ে।
এছাড়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’ উপস্থাপনাতে আবার নিয়িমিত হবেন তিনি। সব মিয়ে ২০১৯ পর্যন্ত তার সিডিউল খালি নেই!
পোস্টে অমিতাভ লেখেন, “এ বছর আমি ৭৫’য়ে পা রাখবো কিন্তু আমার ডায়েরি বলছে ৭৮ বছর পর্যন্ত আমার কোনো সিডিউল খালি নেই। সত্তর পেরুনো একজন বৃদ্ধর জন্য বিষয়টা কি একটু বেশিই উচ্চাকাঙ্খী হলে গেলো?”
তিনি আরও লেখেন, “অলসতা ও কর্মহীনতা আমাদের জীবনকে অবসন্ন করে রাখে। তাই মন ভালো রাখতে আমি সব সময় কাজ করে যেতে চাই।” এর আগে এক সাক্ষাতকারে ‘পিঙ্ক’ তারকা বলেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যেতে চান তিনি।”
