২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকাকে শাহরুখের গান উপহার

শাহরুখ-আনুশকা জুটি মানেই নতুন কোনো চমক। ‘রব নে বানা দি জোড়ি’, ‘যব তক হ্যায় জান’এর পর নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’ দিয়ে আবারও দর্শক মাতাতে আসছে এ জুটি। তবে আনুশকাকে নয়, দীপিকাকেই নতুন ছবির গান উপহার দিলেন ‘রইস’ তারকা!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 06:21 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সহ একাধিক সিনেমায় প্রশংসিত হয়েছে শাহরুখ-দীপিকা জুটি।

হলিউড ও বলিউড সিনেমা নিয়ে এ মুহূর্তে দারুণ ব্যস্ত দীপিকা পাড়ুকোন, সম্প্রতি সময়ের অভাবে ফিরিয়ে দিয়েছেন শাহরুখের বিপরীতে ছবির প্রস্তাব- শোনা গিয়েছে এমনটাও। তবে তাদের বন্ধুত্ব যে এখনো রয়েছে আগের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া  দেখা গেলো তেমনই আভাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি টুইটারে পোস্টে দীপিকা লেখেন, শাহরুখের নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’য়ের ‘বিচ বিচ মে’ গানটি শুনছেন তিনি। গানটি তার এ সময়ের পছন্দের তালিকায় রয়েছে বলেও লেখেন ‘পিকু’ তারকা। 

দীপিকার এ টুইটের জবাবে ‘যব হ্যারি মেট সেজাল’য়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সফর’ গানটির লিঙ্ক দিয়ে  শাহরুখ লেখেন, “তোমার জন্য আমার নতুন সিনেমার আরেকটি গান দিলাম। আজই মুক্তি পেয়েছে। আশা করি এটাও তোমার ভালো লাগবে।”

৪ আগস্ট মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’। এতে একটি হারিয়ে যাওয়া এনগেজমেন্ট আংটি খুঁজতে দেখা যাবে শাহরুখ ও আনুশকাকে।

এরই মধ্যে দর্শকপ্রিয় হয়েছে এছবির ‘বিচ বিচ মে’ গানটি। মুক্তির পরপরই সাড়া ফেলেছে ‘সফর’ গানটিও।