অপুকে চমকে দিলেন মাহি
জন্মদিনে হঠাৎ কেক হাতে শ্বশুরবাড়িতে হাজির হয়ে স্বামীকে চমকে দিলেন অভিনেত্রী মাহি। বেরিয়ে পড়লেন লংড্রাইভে।
বিয়ের পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। হাতে গোনা দু’একটা সিনেমায় অভিনয়ের পাশাপাশি সংসারটাও সামলাচ্ছেন নিজের মতো করে। স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার কেমিস্ট্রিও দারুণ। সংসার জীবনে একটা বছর পার করার পরও আজো আছেন সেই আগের মতো। যেমনটি ছিলেন বিয়ের আগে। হুটহাট পাগলামি করে একজন আরেকজনকে চমকে দিতে ভালোবাসেন। আজকের দিনটিও ছিলো দু’জনের পাগলামির দিন। কারণ অপুর জন্মদিন যে! গতকালই ছিলেন ঢাকায়। কয়েক ঘণ্টার ব্যবধানে ছুটে গেলেন সিলেট, হাতে কেক। বাড়ির নিচে দাঁড়িয়ে ফোন দিলেন অপুকে। হুট করেই মাহিকে কেক হাতে চোখের সামনে দেখে বেশ চমকেই গেলেন তিনি।
ছবি: শিথিল রহমান
