২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুবারকান’য়ের নতুন গানে অনবদ্য অনিল কাপুর

‘মুবারকান’ ছবির নতুন গান ‘গগল সং’ দর্শককে মনে করিয়ে দেবে অনিল কাপুর ও কারিশমা কাপুর জুটির সাড়াজাগানো গান ‘হায় হায় মিরচি’র কথা। ১৯৯৯ সালের জনপ্রিয় সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’য়ের এ গানটির মতো সাড়া ফেলবে ‘গগল সং’ গানটি- এমনটাই ধারণা করছেন সবাই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 07:51 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চাচা-ভাজিতার মজার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মুবারকান’। এ ছবিতে জমজ ভাই করণবীর ও চরণবীর সিং’য়ের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তাদের প্রেমিকা চরিত্রে রয়েছেন আতিয়া শেঠি ও নেহা শর্মা আর চাচা কর্তার সিং’য়ের ভূমিকায় দেখা গেছে অনিল কাপুরকে। রোমান্টিক কমেডি ঘরানার এ ছবির কাহিনি আবর্তিত হয়েছে দুই ভাইয়ের প্রেম ও বিয়ে নিয়ে পারিবারিক জটিলতার অবসানে চাচা অনিল কাপুরের নানা মজার কর্মকাণ্ডকে ঘিরে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এ ছবির নতুন আইটেম সং ‘গগল সং’। এতে চোখে কালো চশমা ও মাথায় পাগড়ি পরা পাঞ্জাবী চেহারায় অনিল কাপুরকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। গানের সঙ্গে অনিল ও অর্জুন কাপুরের নাচও মন কড়েছে ভক্তদের। সনু নিগম, আরমান মালিক, তুলসী কুমার, নেতি মহান ও অমল মালিকের কণ্ঠে ‘গগল সং’য়ে মাতোয়ারা হবে বিয়েবাড়ি ও দোলযাত্রার উৎসব- এমনটাই আশা নির্মাতাদের।

আনিস বাজমি পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ২৮ জুলাই।