২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে আসছে ‘ইয়েতির অভিযান’

নির্মাতা সৃজিত মুখার্জির চলচ্চিত্র ‘ইয়েতির অভিযান’-এর শুটিং শেষ হয়েছে। চলছে এডিটিং। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই রিলিজ পাবে যৌথ প্রযোজনার সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 07:37 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

খ্যাতনামা উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত 'কাকাবাবু' সিরিজ থেকে নির্মিত হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'ইয়েতির অভিযান'। ছবিটি নির্মাণ করছেন নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যৌথ প্রযোজনার ছবিটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, ফেরদৌস, মিমসহ এক ঝাঁক দুই বাংলার তারকা। 

মিম জানিয়েছেন, ‘‘ছবিটির শুটিং ও ডাবিং শেষ হয়েছে। চলছে এডিটিং ও কালার কারেকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই মুক্তি পাবে ছবিটি।’’

ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। তিনি জানালেন, ‘‘সৃজিত খুবই গোছানো কাজ করে। বড়মাপের নির্মাতা। তার সঙ্গে কাজ মানেই ভিন্ন কিছু। আর কো-আর্টিস্ট হিসেবে আছেন বুম্বাদা। তিনি অসম্ভব ভালো মানুষ। তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। নানা অভিজ্ঞতা শেয়ার করি। আর যিশু তো খুব ভালো বন্ধু।’’

ভারত, নেপাল ও সুইজারল্যান্ডে ছবিটির শুটিং হয়েছে। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।