২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের নতুন সিনেমায় নাচবেন সালমান?

আনন্দ এল রায়ের পরবর্তী সিনেমায় বামন চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে- এ খবর সবারই জানা। আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের বিপরীতে এ সিনেমায় অল্প সময়ের জন্য দেখা যাবে ‘টিউবলাইট’ তারকা সালমান খানকেও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 07:44 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

২০০৭ সালের সাড়াজাগানো সিনেমা ‘ওম শান্তি ওম’য়ে একসঙ্গে নেচেছিলেন সালমান ও শাহরুখ। সালমানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টিউবলাইট’য়েও দেখা গেছে শাহরুখকে। ডিএনএ পত্রিকা বলছে, ৪ জুলাই শুরু হচ্ছে আনন্দ এল রায়ের নতুন সিনেমার একটি গানের দৃশ্যধারণের কাজ। এই দিনই একসঙ্গে গানের দৃশ্যে নাচবেন দুই খান!

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শাহরুখ বলেন, “সালমানের সঙ্গে আমার এখনো চূড়ান্ত কথা হয়নি। আমাদের দেখা হয় তিনটার সময়। তার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

এর আগে তার সিনেমায় সালমানের ক্যামেরা উপস্থিতি নিয়ে গণমাধ্যমকে শাহরুখ বলেছিলেন, “আনন্দ’র নতুন সিনেমায় অতিথি চরিত্রে একজন বিশেষ তারকাকে দেখা যাবে। যদিও কাকে দেখা যাবে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে এ চরিত্রটির জন্য আমার সালমানকেই পছন্দ।”

এ সিনেমায় শাহরুখের চরিত্রটির নাম গোগো পাশা। এতে তাকে এক বামন যাদুকরের চরিত্রে দেখা যাবে। সর্বশেষ পাকিস্তানি অভিনত্রী মাহিরা খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় দেখা গেছে শাহরুখকে। এ ছবিতে মাহিরা খান ও শাহরুখের জমজমাট পর্দা রসায়ন মুগ্ধ করেছিলো দর্শককে। রোমান্টিক হিরোর অবতার ভেঙে নতুন এ চরিত্রে কতটা সফল হতে পারেন শাহরুখ- সেটি এখন দেখার বিষয়।