হেমন্ত মুখোপাধ্যায়ের সাড়াজাগানো ৫টি গান
বাংলা ও হিন্দি গানের দর্শক-শ্রোতার কাছে সমান জনপ্রিয় হেমন্ত মুখোপাধ্যায়। জীবদ্দশায় প্রায় দু’হাজারের বেশি মৌলিক গান গেয়েছেন তিনি। মিষ্টি ও সুরেলা কণ্ঠের জন্য আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায় তার রেখে যাওয়া গানগুলো। ৯৭তম জন্মবার্ষিকীতে দেখুন এ সংগীতশিল্পীর সাড়াজাগানো ৫টি গান।
সাদা ধুতি,হাতা গোটানো সাদা বাংলা শার্ট আর কালো ফ্রেমের চশমা। ব্যাক ব্রাশ করা চুল। রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক বা সিনেমার গান। খাদ থেকে চড়া— সর্বত্রই সুমিষ্ট দরাজ গলা। হেমন্ত মুখোপাধ্যায় ।
গান গাওয়ার ‘অপরাধে’ স্কুল থেকে বিতাড়িত হযেছিলেন যে দশম শ্রেণির ছাত্র, পরবর্তিতে তিনিই ভারতবিখ্যাত সংগীতশিল্পী হেমন্তকুমার ।
তার ৯৭তম জন্মদিনে গ্লিটজ-এর শ্রদ্ধাঞ্জলি, তারই চিরন্তন কিছু সংগীতে-
১. এই মেঘলা দিনে একলা:
‘শেষ পর্যন্ত’ সিনেমার এ গানটি বাংলা সিনেমার অন্যতম রোমান্টিক গান হিসেবে সুপরিচিত। ১৯৬৯ সালে নির্মিত পশ্চিমবঙ্গের এ সিনেমাটিতে অভিনয় করেন বিশ্বজিত ও ছবি বিশ্বাস।
২. কেন দূরে থাকো:
একই ছবির আরেকটি গান ‘কেন দূরে থাকো’। অভিনয়ে ছিলেন বিশ্বজিৎ ও ছবি বিশ্বাস।
৩. এই পথ যদি না শেষ হয়:
১৯৬১ সালের সাড়াজাগানো ছবি ‘সপ্তপদী’র অত্যতম জনপ্রিয় গান এটি। এ গানে উত্তম-সুচিত্রা জুটির মনোমুগ্ধকর পর্দা রসায়ন নজর কেড়েছিলো সকলের। এতে হেমন্ত মুখোপাধ্যায়ের বিপরীতে কণ্ঠ দেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
৪. না তুম হামে জানো:
১৯৬২ সালের ছবি ‘বাত এক রাত কি’র এ জনপ্রিয় গানের দৃশ্যে দেখা গেছে সে সময়ের জনপ্রিয় জুটি দেব আনন্দ ও ওয়াহিদা রেহমানকে।
৫. একবার যরা ফির কেহ দো তুম:
‘বিন বাদাল বরসাত’ ছবির রোমান্টিক এ গানের দৃশ্যায়নে আশা পারেখ ও বিশ্বজিতের জমজমাট পর্দা রসায়ন আজও হৃদয়ে ঝড় তুলবে দর্শকের । হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকরের সুরেলা গায়কীর জন্য এ গানটি আজও জনপ্রিয় দর্শকের কাছে।
