২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার কবলে জেনিফার লরেন্সের ব্যক্তিগত বিমান

ব্যক্তিগত জেট প্লেনের দুটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জরুরি অবতরণে বাধ্য হয় মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। এই দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি অস্কারজয়ী এই অভিনেত্রীর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্সের ব্যক্তিগত জেট প্লেনের দুটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। শনিবার এই অভিনেত্রী তার নিজের শহর কেনটাকির লুইসভিলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

জেনিফারের মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি অস্কারজয়ী এই অভিনেত্রীর। তিনি জানান, অক্ষত অবস্থাতেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি।

ইঞ্জিন নষ্ট হওয়ার মুহূর্তে বিমানটি মাটি থেকে ৩১ হাজার ফিট উচ্চতায় উড়ছিল। প্রথম ইঞ্জিনটি নষ্ট হওয়ার পর বৈমানিকেরা প্লেনটিকে বাফেলোতে জরুরি অবতরণ ঘটায়। অবতরণের কয়েক মুহূর্ত আগে দ্বিতীয় ইঞ্জিনটিও নষ্ট হয়ে যায়। জেনিফার লরেন্সকে পরে অন্য বাহনে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

২৬ বছর বয়সী এই অভিনেত্রী লুইসভিলে যাচ্ছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সম্প্রতি তিনি শেষ করেছেন তার পরবর্তী সিনেমা ‘রেড স্প্যারো’র কাজ।