২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুণীজন সংবর্ধনা দিচ্ছে ডিরেক্টর’স গিল্ড

প্রথমবারের মতো সংগঠনের গুণীজনদের সংবর্ধনা দিচ্ছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ড।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 09:58 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

ডিরেক্টর’স গিল্ড-এর পক্ষ থেকে ৩৬ জন গুনী সদস্যদের দেওয়া হবে সংবর্ধনা। এই আয়োজনে উপস্থিত থাকবেন সংগঠনের সকল সদস্যসহ টেলিভিশন নাটক নির্মাণের সাথে সম্পৃক্ত সকল শিল্পী ও কলাকুশলী এবং সাংবাদিক।

গুণীজন সংবর্ধনা প্রসঙ্গে গ্লিটজকে অলিক বলেন, “আমাদের ডিরেক্টর’স গিল্ডের যেসব সদস্য এখনও পর্যন্ত স্বাধীনতা পদক, একুশে পদক ও চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন, আমরা সেই  গুণীজনদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছি। আমরা মনে করেছি যে, আমাদের এই গুনীজনদেরকে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে তাদের কর্মের জন্য সম্মানিত করা উচিত। শুধু তাই নয়, আমরা কিছুটা সময়ও তাদের সঙ্গে কাটাতে চাই। ”

গুণীজন সংবর্ধনা যারা পচ্ছেন, সৈয়দ হাসান ইমাম, তারিক আনাম খান, গাজী রাকায়েত, নাসির উদ্দীন ইউসুফ, আমজাদ হোসেন, মুস্তফা মনোয়ার, সারা যাকের, সাইদুল আনাম টুটুল, ম.হামিদ, সুবর্ণা মুস্তফা, আবদুল্লাহ আল মামুন, মোরশেদুল ইসলাম, আবুল হায়াত, গোলাম সোহরাব দোদুল, শহীদুল হক খান, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, শহীদুল আলম সাচ্চু, নুরুল আলম আতিক, আবু সাইয়ীদ, গিয়াস উদ্দিন সেলিম, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, মুরাদ পারভেজ, সাইফুল ইসলাম বাদল, মাসুম আজিজ, মাহফুজ আহমেদ, খালিদ মাহমুদ মিঠু, অনিমেষ আইচ, শহীদুজ্জামান সেলিম, হানিফ সংকেত, রেজানুর রহমান, মামুনুর রশীদ, মোহাম্মদ হোসেন জেমী, রেদওয়ান রনি, শাহনেওয়াজ কাকলী, রিয়াজুল মাওলা রিজু প্রমুখ।

আগামী ৯ জুন শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর নিউজ ইস্কাটন রোডের একটি কনভেনশন সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হবে ।