২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপু-পরীমনির মধ্যে বন্ধুত্ব কি বেড়েছে ?

সাম্প্রতিক সময়ে অপু-পরীমণির মধ্যে সম্পর্কের গভীরতা হয়ত একটু বেড়েছে। পরীমনির ফেইসবুক প্রোফাইল দেখলেই তার প্রমাণ মিলে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে ঈদের  অনুষ্ঠানের দৃশ্যধারণে অংশগ্রহণ শেষে তাদের দুইজনের সেলফি তাই যেন আবারো প্রমাণ করলো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 09:56 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

ঈদ উপলক্ষে নির্মিত বাংলাভিশনের তারকাদের এই আড্ডা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নায়ক ফেরদৌস, নায়িকা অপু বিশ্বাস ও নায়িকা পরীমনি। যেখানে নিজেদের ব্যক্তি ও কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে এক জম্পেশ আড্ডায় মেতে উঠেছিলেন তারা। যেখানে উঠে এসেছে তারকাদের ব্যক্তিজীবনের নানান প্রসঙ্গ।

অনুষ্ঠানের শেষে অপু ও পরীমণি সেলফি তোলার উৎসবে মেতে উঠে। যা নিজেদের ভক্তদের জন্য ইতিমধ্যে নিজের ফেইসবুক প্রোফাইলে আপলোডও করেছেন পরীমনি।

কথায় আছে, ছবি নাকি হাজারো কথা বলে। অপু-পরীমনির সেলফি দেখে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে অপু-পরীমনির মধ্যে বন্ধুত্ব কি বেড়েছে? কারণ সম্প্রতি নিজের ফেইসবুক প্রোফাইলে অপু বন্দনায় এক স্ট্যাটাসও দিয়েছিলেন পরীমণি। যেখানে তিনি অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানী বলে অভিহিত করেন। এছাড়াও ঈদে অপু বিশ্বাস অভিনীত মুক্তি সম্ভাব্য ‘রাজনীতি’ সিনেমার প্রচারণাও করেন পরীমণি।

ঈদের তারকাদের নিয়ে এ আড্ডার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া হোসাইন।অনুষ্ঠানটি ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।

ছবি: পরীমনির ফেইসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।