ফাহমিদা নবীর ‘ইচ্ছেগুলো’
‘ইচ্ছেগুলো’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।
আসছে ঈদে প্রকাশিত হচ্ছে ফাহমিদা নবীর নতুন অ্যালবাম। পাশাপাশি একক গানেও সময় দিচ্ছেন তিনি। সম্প্রতি ‘ইচ্ছেগুলো’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী। ‘ইচ্ছেগুলো খোলা মনে, সাত রঙে রঙ মাখে, ভোরের হাওয়ায় উষ্ণ আলোয়, কে যেন কে ডাকে’— এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন সজীব দাস।
গানটি ফাহমিদা নবী বলেন, “শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে সজীব দাসের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি আমার বেশ ভালো লেগেছে গাইতে। শ্রোতাদেরও ভালো লাগবে ।”
অন্যদিকে জিয়া বললেন, “আমার লেখা ও সুর করা কোনো গান প্রথমবারের মতো গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী ফাহমীদা নবী আপা। অসাধারণ গানটির মিউজিক কম্পোজিশন করেছেন সজীব দাস।”
তিনি আরো জানান, ঈদুল ফিতরে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে জিপি মিউজিকে শোনা যাবে ‘ইচ্ছেগুলো’।
