২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই নাটকে নায়ক ও গায়ক তাহসান

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আবারও’। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি টাইটেল গানেও কণ্ঠ দিয়েছেন তাহসান। টেলিফিল্মে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নাদিয়া নদী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 06:10 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

মাসুদুল হাসানের গল্পে এবং তানিন রহমানের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। জান্নাতুল টুম্পার প্রযোজনায় ঈদে এই টেলিফিল্ম দেখা যাবে একটি বেসরকারি চ্যানেলে।

অন্যদিকে স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে টাইটেল গানটির সঙ্গীতায়জন করেছেন রেজওয়ান শেখ। গত ২ জুন এর রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রকাশিত হচ্ছে গানবক্সের ব্যানারে।

গান এবং টেলিফিল্ম প্রসঙ্গে তাহসান বলেন, “এখন আমাদের জীবনে প্রতিমুহূর্তে যা ঘটছে ঠিক তেমন একটি গল্প নিয়েই এই টেলিফিল্ম। হিমি খুবই ভালোভাবে উপস্থাপন করেছে গল্পটি। আর আমি এখন খুব বেশি গান করছি না। গানের কথা-সুর-সংগীত সব নিজের মনমতো হলে তবেই সেই গানে কণ্ঠ দিচ্ছি। এই টেলিফিল্মের জন্য যে গানে কণ্ঠ দিলাম, সেটা আমার ভালো লেগেছে এবং আশা করছি তা শ্রোতারাও পছন্দ করবে।”

তাহসান জানান, আসছে ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তাকে।