২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনি রত্নমের সেরা পাঁচটি সিনেমা

‘রোজা’, ‘বোম্বে’, ‘দিল সে’সহ অনেক সাড়াজাগানো ছবির পরিচালক মনি রত্নম। বলা হয়ে থাকে তার প্রতিটি সিনেমাই এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২ জুন ৬২ বছরে পা রাখলেন তামিল এই প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। জন্মদিনে তার বিখ্যাত কিছু সিনেমার কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 08:58 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

১. রোজা (১৯৯২):

নব্বই দশকের সাড়াজাগানো এ ছবিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের এক সদস্য ও তার স্ত্রীর গল্প বলা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অরবিন্দ স্বামী এবং তার স্ত্রী রোজা’র ভূমিকায় অভিনেত্রী মধু। এ ছবিটি ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। ছবির ‘রোজা’ শিরোনামের গানটি আজও রয়েছে দর্শক পছন্দের তালিকায়।

২. বোম্বে (১৯৯৫):

একটি হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এ ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেন মনি রত্নম। এতে মূল চরিত্রে অভিনয় করেন অরবিন্দ স্বামী ও মনীষা কৈরালা। ভারতের ধর্মীয় অস্থিতিশীলতা ও উগ্রবাদী ধর্মীয় দলের উত্থানের সত্যি ঘটনা নিয়েই এ ছবিটি তৈরি করা হয়।

৩. দিল সে (১৯৯৮):

শাহরুখ খান ও মনীষা কৈরালা অভিনীত সাড়াজাগানো সিনেমা ‘দিল সে’। চলন্ত ট্রেনে ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানটি আজও বিখ্যাত হয়ে আছে । এছাড়া এ ছবির অন্যতম আকর্ষণীয় দৃশ্য ছিলো সন্ত্রাসী হামলায় বোমা বিস্ফোরণের দৃশ্যটি। এতটা বিশ্বাসযোগ্যতার সঙ্গে  এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য এর আগে কোনো হিন্দি সিনেমায়  দেখা যায়নি।

৪. যুবা (২০০৪):

এ ছবিতে তিন যুবকের জীবন সংগ্রামের গল্প বলেছেন মনি রত্নম। এতে অভিষেক বচ্চন, অজয় দেবগণ ও বিবেক ওবেরয়ের বিপরীতে অভিনয় করেছেন রানী মুখার্জী, এষা দেওল ও কারিনা কাপুর খান।  অসাধারণ গল্প ও গানের জন্য প্রশংসিত হয়েছিল ছবিটি।

৫. গুরু (২০০৭):

ভারতের নামকরা শিল্পপতি ও রিলায়েন্স  কোম্পানির কর্ণধার ধীরুভাই আম্বানির জীবনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবিটি। বলা হয়ে থাকে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের সূত্রপাত ঘটে এ ছবির সেটেই! ছবিটি মুক্তি পায় ২০০৭ সালের ১২ জানুয়ারি। এর ঠিক দু’দিন পরেই বাগদান সারেন অভিষেক-ঐশ্বরিয়া জুটি!