বলিউড যেন ‘র্যাম্বো’কে নষ্ট না করে: স্ট্যালোন
সাড়াজাগানো অ্যাকশন ছবি ‘র্যাম্বো’র ভারতীয় সংস্করণে অভিনয় করছেন টাইগার শ্রফ- এ খবর প্রকাশের একদিন পরই হলিউড ‘র্যাম্বো’ তারকা সিলভেস্টার স্ট্যালোন জানালেন তার আশঙ্কার কথা!
শিগগিরই শুরু হতে যাচ্ছে অ্যাকশরে ভরপুর সাড়াজাগানো হলিউড ছবি ‘র্যাম্বো’র ভারতীয় সংস্করণের দৃশ্যধারণের কাজ। ‘র্যাম্বো’ মুভি সিরিজের কেন্দ্রীয় চরিত্র জন র্যাম্বোর ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হলিউডি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন।
আইএনএস বলছে, সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে র্যাম্বো সিরজের প্রথম সিনেমা ‘ফার্স্ট ব্লাড’য়ের একটি ছবি প্রকাশ করেছেন সিলভেস্টার স্ট্যালোন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শুনেছি ভারতীয় তারকাদের নিয়ে নতুন করে তৈরি হচ্ছে ‘র্যাম্বো!! চরিত্রটি দারুণ, তবে বলিউড যেন ‘র্যাম্বো’কে নষ্ট না করে।”
বিশ্বব্যাপি সমাদৃত ‘র্যাম্বো’ সিরিজের প্রথম ছবি ‘ফার্স্ট ব্লাড’ প্রথম মুক্তি পায় ১৯৮২ সালে। এরপর ১৯৮৫ তে মুক্তি পায় ‘র্যাম্বো: ‘ফার্স্ট ব্লাড পার্ট টু’। ১৯৮৮ সালে মুক্তি পায় এ সিরিজের তৃতীয় কিস্তি ‘র্যাম্বো-থ্রি’। সর্বশেষ ২০০৮ সালে আবারও পুনঃনির্মাণ করা হয় ‘র্যাম্বো’ (২০০৮)।
‘র্যাম্বো’র ভারতীয় সংস্করণে মূল চরিত্রের জন্য হৃতিক রোশান ও সিদার্থ মালহোত্রাকে পিছনে ফেলে নির্বাচিত হয়েছেন টাইগার শ্রফ। মার্সাল আর্টে পারদর্শী টাইগারকেই সিলভেস্টার স্ট্যালোনের চরিত্রটির জন্য উপযুক্ত ভাবছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় সংস্কণে থাকছে কিছু দেশীয় উপাদান- এমনটাই জানান নির্মাতা। ২০১৮’য়ের ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ।
