২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সঅফিসে এগিয়ে ‘সরকার-থ্রি’

শুক্রবার এবরই দিনে হলে মুক্তি পায় অমিতাভ বচ্চনের ‘সরকার-থ্রি’ এবং আয়ুষ্মান খুরানা ও পরিণীতি চোপড়ার ‘মেরে প্যায়ারি বিন্দু’। মুক্তির তিন দিনের আয়ের হিসেবে এগিয়ে আছে অমিতাভ-এর ‘সরকার-থ্রি’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 04:07 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন বলছে, শুক্রবার ২ কোটি ৫০ লাখ এবং শনি-রবিবারের ৪ কোটি ৬৫ লাখ আয় নিয়ে মোট ৬ কোটি ৭৫ লাখ ব্যবসা করেছে রাম গোপাল বর্মার ‘সরকার-থ্রি’। অন্যদিকে অক্ষয় রায় পরিচালিত ‘মেরে প্যায়ারি বিন্দু’র আয় ৬ কোটি ৫০ লাখ।

সামনে কোনো বড় বাজেটের ছবি না থাকায় এ দু’টি ছবি আরও কিছু দিন রাজত্ব করবে বক্ষঅফিসে- এমনটাই ধারণা বক্সঅফিস বিশেষজ্ঞদের। তবে নেতিবাচক রিভিউয়ের কারণে মুখ থুবড়ে পড়তে পারে ‘সরকার-থ্রি’ এবং এগিয়ে যেতে পারে সমালোচকদের কাছে প্রসংশিত ‘মেরে প্যায়ারি বিন্দু’।

রোমান্টিক গল্পের ছবি ‘মেরে প্যায়ারি বিন্দু’ দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন পরিণীতি-আয়ুষ্মান। এছাড়াও এ ছবির মাধ্যম্যে দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরলেন পরিণীতি চোপড়া।

অন্যদিকে রাজনৈতিক থ্রিলার ‘সরকার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সরকার-থ্রি’য়ের প্রধান আকর্ষণ অমিতাভ বচ্চন ও মনোজ বাজপেয়ী’র দুর্দান্ত অভিনয়।