নিজের পরিচালনার বাইরে অভিনয় করবেন না কঙ্গনা!
ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেছেন, এখন থেকে নিজের পরিচালনার বাইরে অভিনয করবেন না তিনি।
‘ফ্যাশন’, ‘গ্যাংস্টার’, ‘কুইন’ ছবির মাধ্যম্যে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এই অভিনেত্রী বললেন শুধুমাত্র অভিনেত্রী পরিচয়ে আর আটকে থাকছেন না বরং এখন থেকে নিজের পরিচালিত ছবিতেই কেবল দেখা যাবে তাকে।
সোজাসাপ্টা কথা বলার জন্য বরাবরই বিশেষ সুনাম রয়েছে কঙ্গনার। ক’দিন আগেই করণ জোহরকে বলিউডে স্বজনপ্রীতির ধারক ও বাহক বলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তারকা পরিবারের কেউ না হয়েও বলিউডে শক্ত অবস্থান গড়ে নেওয়া এ অভিনেত্রীকে বরাবরই সোচ্চার হতে দেখা গেছে সাধারণ পরিবার থেকে বলেউডে আসা অভিনেতা-অভিনেত্রীর প্রতি নানা বৈষ্যম্যের বিরুদ্ধে।
মুম্বাই মিরর’কে দেওয়া সাক্ষাতকারে কঙ্গনা বলেন, “প্রায় ১১ বছর ধরে অভিনয় করছি। এখন আমার বয়স ৩০। আমার মনে হয় এখন আমার নিজের কাজে নামা উচিত। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ছবি পরিচালার দিকে মনোযোগ দেব। মাঝেমধ্যে নিজের ছবিতে নিজেই অভিনয় করবো। কিন্তু অন্য কারো পরিচালনায় আর কাজ করছি না।” এ সময় কঙ্গনা আরও বলেন, শিগগিরই তার নতুন ছবির কাজে হাত দেবেন তিনি। প্রথম ছবিটি কমেডি ঘরানার হবে বলেও জানান তিনি।
এ মুহূর্তে ‘মণিকর্ণিকা’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। এ ছবিতে ঝাঁসির রানি লক্ষীবাঈ-এর চরিত্রে অভিনয় করছেন তিনি।
এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, “ক’দিন আগেই ‘বাহুবলী-টু’ দেখলাম। ছবিটি দেখে ‘বাহুবলী’র চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদের পা ছুঁয়ে প্রণাম করলাম। তখন তিনি আমাকে বললেন ‘মনিকর্ণিকা’ এর চেয়ে কিছু কম হবে না!”
সম্প্রতি হানসাল মেহতা’র ‘সিমরান’ ছবির মাধ্যম্যে চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন কঙ্গনা রানাউত।
