২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‌প্রকাশিত হলো ‘আঁখি চৌধুরীর লালনের গান’

লালন ভক্তদের জন্য এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে হাজির হলেন কন্ঠশিল্পী আঁখি চৌধুরী। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে অ্যালবামটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 08:12 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

লালন সাঁইয়ের গান নিয়ে ‌‘আঁখি চৌধুরীর লালনের গান’ শিরোনামের একক অ্যালবাম নিয়ে এবার শ্রোতাদের সামনে উপস্থিত হলেন কন্ঠশিল্পী আঁখি চৌধুরী। মোট পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হচ্ছে- ‘অচিন পাখি’, ‘বারাম খানা’, ‘ধন্য ধন্য বলি’, ‘মিলন হবে কত দিনে’, ‘পাখি’।

অ্যালবাম সম্পর্কে কন্ঠশিল্পী আঁখি চৌধুরী বলেন, “আমার এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে বাছাই করেছি। সংগীতায়োজনে থাকছে নতুনত্ব। লালন ভক্তরা গানগুলো শুনে আনন্দ পাবেন।”

অন্যদিকে সিডি চয়েস মিউজিকের স্বত্বাধিকারী এমদাদ সুমন এই অ্যালবাম সম্পর্কে বলেন, “লালনের গানের শ্রোতা সব শ্রেণি-বয়সের। এই অ্যালবামের গানগুলো আমার খুবই ভালো লেগেছে। পরিচিত আর জনপ্রিয় সব গানগুলো নিজের মতো করে লালনের আমেজে গেয়েছেন আঁখি। আশা করি যারা লালনের গান শুনেন না তাদেরও ভাল লাগবে।”