প্রাণ আপের মডেল হলেন অঙ্কুশ ও সায়ন্তিকা
সম্প্রতি নির্মিত হয়েছে প্রাণ আপের নতুন বিজ্ঞাপনচিত্র। যেখানে জুটিবেঁধে অভিনয় করেছেন টালিগঞ্জের দুই তারকা অঙ্কুশ হাজরা ও সায়ন্তিকা ব্যানার্জী।
নিজেদের অভিনয় কেরিয়ারে ইতোমধ্যে এই তারকা যুগল বেশ কিছু সিনেমায় কাজ করে কলকাতা ও বাংলাদেশের দর্শকদের হৃদয় জয় করেছেন। এবার তারা প্রথমবারের মত বাংলাদেশী কোনো পণ্যের প্রচারণায় জুটিবেঁধে হাজির হলেন।
জিঙ্গলভিত্তিক কালারফুল এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। বিজ্ঞাপনচিত্রটি সকল শ্রেণির দর্শকদের কাছে জনপ্রিয়তা পাবে বলে প্রত্যাশা নির্মাতার।
বিজ্ঞাপনচিত্রটির জিঙ্গল করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতপরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। দুই বাংলার টেলিভিশনগুলোতে প্রচারিত হবে এই বিজ্ঞাপনচিত্রটি।
