ডোয়েইনকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা
মার্কিন অভিনেতা ডোয়েইন জনসনকে মঙ্গলবার তার ৪৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তার ‘বেওয়াচ’ সিনেমার সহশিল্পী প্রিয়াঙ্কা চোপড়া।
‘বেওয়াচ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ‘দ্য রক’ হিসেবে খ্যাত ডোয়েইন-এর সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব জমে উঠেছে প্রিয়াঙ্কা’র। সিনেমাটির মুক্তির আগে নিজ দেশ ভারতে কিছুদিনের ছুটি কাটাতে এসেছেন তিনি। আর তাই বন্ধুকে টুইটারেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা লিখেছেন, “শুভ জন্মদিন দ্য রক। আমার দেখা সবচেয়ে চমৎকার প্রেরণাদায়ী মানুষ হলে তুমি। তোমার চারপাশে যারা কাজ করে, তাদের জন্য তুমি অনেক বড় এক প্রেরণা। আমি যা করি, তার সবকিছুতেই ইতিবাচক শক্তির জোগান দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসা, হাসি আর আনন্দে কাটুক তোমার জীবন।”
ডোয়েইন জনসনকে প্রিয়াঙ্কা কতটা শ্রদ্ধার চোখে দেখেন, সম্প্রতি তা প্রকাশ পেয়েছিল তার এক সাক্ষাৎকারে।
আদর্শ পুরুষের মধ্যে কোন গুণটির খোঁজে থাকেন প্রিয়াঙ্কা, এটি জানতে চাইলে তিনি বলেন, “ডোয়েইন জনসন-এর এর মতো প্রতীজ্ঞাবদ্ধতা। পুরুষদের প্রতীজ্ঞাবদ্ধ হওয়া আমি খুব পছন্দ করি। সেই সঙ্গে নারীদের জন্য ডোয়েইন-এর বিনয়ও আমাকে মুগ্ধ করে। এর সঙ্গে যোগ করা যায় জ্যাক-এর (জ্যাক এফ্রন) পেশীবহুল শরীর, জেইক ম্যাকলাফলিন-এর চোখ আর ভারতের রণবীর সিং-এর বিদ্রোহী মনোভাব।”
প্রিয়াঙ্কা চোপড়া, ডোয়েইন জনসন আর জ্যাক এফ্রন অভিনীত ‘বেওয়াচ’ মুক্তি পাবে ২৫ মে।
