প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাঙ্গণেমোর-এর দুই নাটক
১৪ বছরে পা দিতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দলটি তাদের দুটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।
আগামী ৬ মে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করছে দর্শকনন্দিত দুইটি রবীন্দ্র প্রযোজনা। দলসূত্রে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ৩ মে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নাট্যদলটির মুখপাত্র সরোয়ার সৈকত বুধবার বিকেলে গ্লিটজকে বলেন, “আমাদের প্রযোজনায় সবসময়ই আমরা রবীন্দ্রনাথকে প্রাধান্য দিয়েছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিনেই রবীন্দ্রজয়ন্তী হওয়ায় তাই রবীন্দ্রনাথের দুটো নাটকই মঞ্চস্থ করতে যাচ্ছি আমরা।”
নাটক দুটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, শিশির রহমান, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা রহমান, রিগ্যান রত্ন, চৈতালী হালদার, কারিমা, আশা, বিপ্লব, মনির, সীমান্ত, ঊষা, টুসি, বাধন, প্রকৃতি।
