২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, আমিরকে হারালো ‘বাহুবলী’, শাহরুখ অজেয় এখনও!

মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভাঙতে থাকা সিনেমা ‘বাহুবলী টু’ টপকে গেছে ‘দঙ্গল’ ও ‘সুলতান’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড। তবে এখনও অক্ষত ‘হ্যাপি নিউ ইয়ার’-এর রেকর্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 09:56 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপি ৫৪০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এস এস রাজামৌলি’র সিনেমা ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। মুক্তির প্রথম দিনে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় ছিল ৪১ কোটি রুপি। ২০১৬’র বড় দুই হিট সিনেমা ‘সুলতান’-এর আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ রুপি আর

‘দঙ্গল’-এর আয় ছিল ২৯ কোটি ৭৮ লাখ রুপি। অর্থাৎ, প্রথমদিনের হিসেবে তেলুগু অভিনেতা প্রভাস পেছনে ফেলেছেন সালমান খান আর আমির খান-এর মতো বলিউডি তারকাদের।

কিন্তু যে খান এখনও অক্ষত রয়ে গেছেন প্রভাস-এর ছোবল থেকে, তিনি হলেন শাহরুখ। তার অভিনীত ২০১৪ সালের সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রথম দিনের আয় ছিল ৪৫ কোটি রুপি!

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও দাপিয়ে বেড়াচ্ছে ‘বাহুবলী টু’। যুক্তরাষ্ট্রে মাত্র ৪২০ টি হলে মুক্তি পেয়েও ১ কোটি ডলার উঠিয়ে আনতে সক্ষম হয়েছে সিনেমাটি, ভারতীয় হিসাবে যা ৬৪ কোটি রুপিরও বেশি!

সিনেমাটিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন রানা দগ্গুবতী, সত্যরাজ, রম্য কৃষ্ণাণ, আনুশকা শেঠি এবং তামান্না ভাটিয়া