ফিল্মফেয়ার প্রচ্ছদে আবেদনময়ী ঐশ্বরিয়া
দিন দিন যেন বয়স কমছে ঐশ্বরিয়া রাই বচ্চনের! বয়স-বিয়ে-মাতৃত্ব সব ছাপিয়ে এখনো সবাইকে রূপের যাদুতে মুগ্ধ করে চলেছেন এ সাবেক বিশ্বসুন্দরী!
ক’দিন আগেই ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবিতে অল্পবয়সী রণবীর কাপুরের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ ছবিতে এক তালাকপ্রাপ্ত, উর্দুভাষী কবির চরিত্রে ঐশ্বরিয়ার সাহসী অভিনয় মুগ্ধ করেছে সকলকে। এবারে ভক্তদের চমকে দিতে আবারও হাজির হলেন ফিল্মফেয়ার প্রচ্ছদে।
ছবিটি filmfare-এর instagrame থেকে সংগৃহীত
প্রচ্ছদে নেভি ব্লু রঙের একটি জ্যাকেটে আবেদনময়ী রূপে দেখা গেছে বচ্চনবধূকে। হালকা কোঁকড়ানো খোলা চুলে ঐশ্বরিয়ার অভিব্যক্তিতে ছিলো ব্যক্তিত্বের ছাপ। ২৩ বছর আগে বিশ্বের সেরা সুন্দরীর তকমা গায়ে লাগলেও আজও যেন তা ম্নান হয়নি এতটুকু!
