২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ্র দেব পেলেন ভারতের মাদার তেরেসা পুরস্কার

ভারতের মাদার তেরেসা পুরস্কার পেলেন সংগীতশিল্পী শুভ্র দেব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 08:08 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

সংগীতে বিশেষ অবদানের জন্য ভারতে বিশেষ পুরস্কার অর্জন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব। রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শুভ্র বললেন, ‘মাদার তেরেসা পুরস্কার কমিটির ও সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। এটি আমার সংগীত জীবনের অন্যতম পুরস্কার। আমি খুবই আনন্দিত।’

কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নিয়মিত এই সম্মাননা দিয়ে আসছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৬ সালে মাদার তেরেসা পুরস্কার পান।

জানা যায়, এবারের আসরে বাংলাদেশের তিনজনসহ মোট ৩২ জনকে দেওয়া হয় পুরস্কারটি। শুভ্র দেব ছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ এবং গ্রীন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী চলতি বছর এ পুরস্কার পান।