শিল্পকলায় ‘সময়’ নাট্যদলের ‘শেষ সংলাপ’
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে আগামী ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় 'সময় নাট্যদল' পরিবেশন করবে নাটক ‘শেষ সংলাপ’।
মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম.সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, “এটি সময় নাট্যদলের ২৯তম প্রযোজনা। যার ৭৪তম মঞ্চায়ন হতে যাচ্ছে, যা নিয়মিত মঞ্চায়নেরই অংশ।
নাটকটির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
নাটকটিতে বিভিন্ন চরিত্রের রূপায়ন করেছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, রুমা, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমূখ।
