২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব ও কনসার্টে লিজার বৈশাখ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ব্যানারে প্রকাশিত হয়েছে ক্লোজআপ ওয়ানের জনপ্রিয় শিল্পী লিজার নতুন গান ‘মন যে দোলে’। বর্তমানে প্রবাসী বাঙালিদের আয়োজনে দুই দেশের কনসার্টে অংশ নিতে কানাডায় অবস্থান করছেন এ শিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

হাসান ফুয়াদ পরিচালিত ‘কাঁটা’ চলচ্চিত্রের আইটেমগানটি লিখেছেন তারিক তুহিন ,সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।

‘মন যে দোলে’ গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ডিজিটালি প্রকাশিত হয়েছে জিপি মিউজিকে।

গানটি প্রসঙ্গে লিজা বলেন, যেকোনো শিল্পীর চাওয়া থাকে বড় মাধ্যমে কাজ করার। চলচ্চিত্র একটি বড় মাধ্যম। অনেকদিন পর একটি অন্যরকম প্লেব্যাক করেছি। নতুন ছবির গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। গানের কথা ও  সুর খুবই সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি গানটি ভাল লাগবে।

আজ ১৭ এপ্রিল জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘মন যে দোলে’ শিরোনামে লিরিকাল ভিডিও ।

বৈশাখী কনসার্টে অংশ নিতে এ শিল্পী বর্তমানে অবস্থান করছেন কানাডায়। গত ১২ তারিখ কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। প্রবাসী বাঙালিদের আয়োজনে কানাডার দুটি শহর মাতিয়েছেন লিজা। এদিকে ব্যক্তিগত সফরে আমেরিকার নিউইয়র্ক হয়ে ২৮ এপ্রিল দুবাইয়ে আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা আছে তার।