২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাশ আওয়ার’ সিকুয়েলে শাহরুখ?

জ্যাকি চ্যান অভিনীত ‘রাশ আওয়ার’ সিরিজের নির্মাতা ব্রেট র‌্যাটনার বলেছেন, ভারতীয অভিনেতা শাহরুখ খানকে নিয়ে এই সিরিজের একটি সিকুয়েলে কাজ করতে চান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 09:56 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

৬০ তম সানফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভালে এবছর শাহরুখ খানকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। সেই সম্মাননা গ্রহণের মুহূর্তে মঞ্চে উঠে পরিচালক ব্রেট র‌্যাটনারকে লুঙ্গি ড্যান্সের তালে নাচিয়ে ছাড়েন শাহরুখ! আর তখনই নিজের ‘স্বপ্নের সিনেমা’র কথা প্রকাশ করেন এই ‘এক্স-মেন’ নির্মাতা।

তিনি বলেন,“একদিন আমি ভারতে ‘রাশ আওয়ার’-এর একটি সিকুয়েল বানাতে চাই, যেখানে শাহরুখ খান থাকবেন।”

তিনি আরও বলেন,“সিনেমাতে শাহরুখ খান তো বটেই, থাকবেন, জ্যাকি চ্যান, দ্য রক, টম হ্যাঙ্কস, টম ক্রুজ- সবাই!”

শাহরুখ খান-এর সঙ্গে নিজের ‘লুঙ্গি ড্যান্স’-এর মুহূর্ত টু্ইটারে শেয়ার করেন ব্রেট র‌্যাটনার। উত্তরে র‌্যাটনার-এর একটি পুতুল হাতে ধরে শাহরুখ নিজেও ধন্যবাদ জানান তাকে।

শাহরুখ লিখেছেন,“সান ফ্রানিন্সকো ফিল্ম ফেস্টিভালে একটি অপূর্ব সন্ধ্যার জন্য তোমাকে ধন্যবাদ ব্রেট। তোমার পুতুল তোমার মতোই অসাধারণ।”

সানফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষকেও টুইটারে সম্মাননার জন্য ধন্যবাদ জানান শাহরুখ। উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত ‘মাই নেইম ইজ খান’ সিনেমাটিও।

সামনের মাসেই শাহরুখ শুরু করবেন আনন্দ এল রায়-এর নির্দেশনায় তার পরবর্তী সিনেমার কাজ।

উৎসবে নিজের এই সিনেমা সম্পর্কেও কথা বলেন শাহরুখ।

তিনি বলেন, “সিনেমাটি খুবই অন্যরকম, আমি খুবই উচ্ছ্বসিত এটি নিয়ে। কারিগরী দিক থেকে এটাই ভারতের এখনও পর্যন্ত সর্বোৎকৃষ্ট মানের সিনেমা হতে যাচ্ছে।”