ইউটিউবে মুক্তি পেলো ‘আর্শিনা প্রিয়া এপি’
ইউটিউবে প্রকাশিত হয়েছে আর্শিনা প্রিয়ার নতুন মিউজিক ভিডিও 'আর্শিনা প্রিয়া এপি' গানটি। যা আর্শিনা পিয়ার দ্বিতীয় মিউজিক ভিডিও। এর আগে তার কন্ঠে গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমারও পরাণ যাহা চায়' গানের মিউজিক ভিডিওটি বেশ আলোচিত হয়েছিলো।
'আমি এক রূপকুমারী আর্শিনা প্রিয়া' গানের ভিডিওতে জাহিদ জন ও সাঞ্জুর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রিয়া নিজেই। গানের কথা লিখেছেন গীতিকার জিয়া উদ্দিন আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায়।
গানটিতে মডেলিং করার পাশাপাশি কোরিওগ্রাফির কাজটিও করেছন আর্শিনা নিজেই। সম্প্রতি প্রকাশিত তার 'এপি' অ্যালবাম থেকে গানটি বেছে নেয়া হয়েছে।
