২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরিতে বিরাট, পাশে আনুশকা

ইনজুরিতে বিশ্রামে থাকা ভারতীয ক্রিকেটার বিরাট কোহলিকে সঙ্গ দিতে আনুশকা শর্মার বেঙ্গালুরুতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 08:05 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

একসময় বিরাট কোহলি’র ম্যাচ মানেই ছিল আনুশকা শর্মা’র উপস্থিতি। কিন্তু ভারত হারলেই অনলাইনে আনুশকাকে নিয়ে হাসি তামাশা করার পর থেকে এখন আর বিরাটকে সঙ্গ দিতে তার খেলার সময় থাকেন না তিনি। তবে প্রেমিক যখন কাঁধের ইনজুরির কারণে বিশ্রামে, তখন সেখানে না গিয়ে আর থাকতে পারলেন না তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরাট আর আনুশকা’র ছবিটি এরইমধ্যে হয়ে গেছে ভাইরাল। নতুন করে শুরু হয়েছে ‘হ্যাশট্যাগ বিরুশকা’ ট্রেন্ডিং।

গণমাধ্যমের সামনে স্বীকার না করলেও বেশ ক’বছর ধরেই তাদের প্রেমের কথা কারও অজানা নেই। চলতি বছরের ভালোবাসা দিবসে আনুশকা’র সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে আনুষ্ঠানিকভাবেই প্রেমের কথা ব্যক্ত করেন বিরাট।

সেসময় লিখেছিলেন, “তুমি চাইলে প্রতিটি দিনই ভালোবাসার দিন। আমার জন্য প্রতিদিনই তোমার কারণে ভ্যালেন্টাইন’স ডে।”

এরপর নারী দিবসেও আনুশকাকে টুইটারে শুভেচ্ছা জানান বিরাট। লিখেন,“সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। বিশেষ করে আমার জীবনের দুই শক্তিশালী নারীর প্রতি। আমার মা, যিনি কঠিন সময়েও পরিবারকে আগলে রাখেন আর আনুশকা শর্মা, যে প্রতিনিয়তই প্রতিকূলতার বিপরীতে লড়াই করে আর নতুন উদাহরণ স্থাপন করে।”