২০১৬’র সেরা হিন্দি ছবি সোনমের ‘নীরজা’
২০১৬’র সাড়াজাগানো রহস্য-রোমাঞ্চধর্মী সিনেমা ‘নীরজা’। রাম মাধবনী পরিচালিত এ সিনেমাটি জিতে নিয়েছে চলতি বছরের সেরা হিন্দি চলচ্চিত্রের জাতীয় পুরস্কার।
সোনম কাপুর, শাবানা আজমি, যোগেন্দ্র টিকু প্রমুখ অভিনীত ‘নীরজা’ সিনেমায় এক অল্পবয়েসি বিমানকর্মী চরিত্রে দেথা গেছে সোনম কাপুরকে। এ সিনেমায় ‘নীরজা’ চরিত্রে সোনমের অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। এবারে ‘নীরজা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্রে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে অনিল কাপুর তনয়া সোনমকে।
সোনমের বিশেষ সম্মাননা জেতার এই খবরে দারুণ উচ্ছ্বসিত অনিল কাপুর এক টু্ইট পোস্টে লেখেন, “ ‘নীরজা’র সেরা ছবির পুরস্কার জয়ের খবরে আজ দিনটি শুরু হলো। সোনম কাপুর ও ‘নীরজা’ দলকে অশেষ অভিন্দন ও শুভকামনা।” এছাড়া সোনমকে অভিনন্দন জানয়েছে টুইট করেছেন অভিনেত্রী আলিয়া ভাট, ভূমি পেদনেকার, পরিচালক করণ জোহর সহ আরও অনেকে।
সামনেই অক্ষয় কুমারের বিপরীতে ‘প্যাডম্যান’ সিনেমায় দেখা যাবে সোনমকে।
