২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দুই রাজ্যে হুমায়ূনের ‘নদ্দিউ নতিম’

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত মঞ্চ নাটক  ‘নদ্দিউ নতিম’। ভারতের দুই রাজ্যে প্রদর্শিত হতে যাচ্ছে নাটকটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বাংলাদেশে নিরন্তর থিয়েটার চর্চায় নতুন নাটকের দল ম্যাড থেটার। ২০১৫ সালের অক্টোবর মাসে  ‘নদ্দিউ নতিম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার প্রথম বছরে আগামী ৭ এপ্রিল প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নিয়ে প্রথমবারের মতো ভারত সফর করবে। আগামী ৯ এপ্রিল আসামের গৌহাটিতে (শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র) আর ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় ( রবীন্দ্র ভবন) ‘নদ্দিউ নতিম’ নাটকের ২টি প্রদর্শনী হবে।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙগীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান। ৫ সদস্যের ম্যাড থেটার আগামী ১৩ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।