‘রাইয়ান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়েছে ‘রাইয়ান’ সিনেমার ফার্স্টলুক। ফার্স্টলুকের পোষ্টারে দেখা গেছে, একজন তরুণকে শিকলবদ্ধ করে রাখা হয়েছে। যার চারিদিকে রয়েছে বেশ কিছু ভাঙা গ্লাসের টুকরো।
সিনেমা শিল্পের একজন সংগ্রামী গল্প লেখকের যাপিত জীবন ও কর্মজীবনের প্রতিটি পদক্ষেপের নানান প্রতিবন্ধকতা ও সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করার জন্য যে সংগ্রাম সেই সব ঘটনাগুলোকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘রাইয়ান’। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান।
সিনেমার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ইউল রাইয়ান। ফার্স্টলুক প্রকাশের পর প্লিটজকে তিনি বলেন,“আমার সিনেমা কোনো বিশেষ শ্রেণির দর্শকের জন্য নয়। বরং যারা ভালো সিনেমা দেখতে আগ্রহী এবং সিনেমার গল্পে প্রতিটি মূর্হূতে মোচড় উপভোগ করতে আগ্রহী তাদের জন্যই এই সিনেমা। আমার বিশ্বাস সিনেমাটি যখন দর্শকরা প্রেক্ষাগৃহে দেখবেন তখন তারা বহুদিন পরে আবারো ঢাকাই সিনেমার গল্পে নতুনত্বের ছোঁয়া উপভোগ করতে পারবেন।”
সিনেমায় ইউল রাইয়ান ছাড়াও অন্যান্যদের মধ্যে অভিনয় নাজিয়া হক অর্ষা, সোহেল রানা, ফারুক আহমেদ প্রমুখ।
সিনেমায় অভিনয় ও নির্মাণের পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মাশরুর পারভেজ নিজেই। আর সিনেমাটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ।
