২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত!

ঢালিউডের ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সকল শ্রেণির দর্শকের নজর কাড়েন কাজী মারুফ। সম্প্রতি সিনেপাড়ায় তাকে ঘিরে খবর রটেছে টালিগঞ্জের ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 07:14 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রথমবারের মত জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক কাজী মারুফ। যৌথ প্রযোজনার নির্মিতব্য এই সিনেমাটি নির্মাণ করবেন কাজী হায়াৎ।

এ প্রসঙ্গে গ্লিটজকে মারুফ বলেন,“কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আমার একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে। পুরো বিষয়টি বলতে গেলে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমার নামও এখনও ঠিক করা হয়নি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি ঢাকায় আসবেন। তিনি (ঋতুপর্ণা সেনগুপ্ত) ঢাকায় এলে তখন তার সঙ্গে আলোচনা শেষে এই সিনেমার দৃশ্যধারন কবে নাগাদ শুরু হবে সেই ব্যাপারে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহন করা হবে। তাই এখুনি কিছু বলতে চাইছি না। তবে আমরা দর্শকদের একটা ভালো কিছু উপহার দিতে যাচ্ছি।”

অন্যদিকে বর্তমানে কাজী মারুফ মোস্তাফিজুর রহমান বাবুর ‘বিধ্বস্ত’ সিনেমার দৃশ্যধারন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পুষ্পিতা পপি ও অরিন। এছাড়াও তিনি এমদাদুল হক মিজানের ‘বেপরোয়া প্রেমিক’ সিনেমায় মৌমিতা মৌ-য়ের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করছেন।