‘ফেইট অফ দ্য ফিউরিয়াস’ থেকে তৈরি হবে নতুন তিন কিস্তি?
সামনেই মুক্তি পাচ্ছে ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস-এইট: ফেইট অফ দ্য ফিউরিয়াস’। অভিনেতা ভিন ডিজেল বললেন এই গল্প থেকেই নাকি তৈরি হবে আরও তিনটি সিক্যুয়াল।
‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’ মানেই জমজমাট গতির লড়াই। শত্রুদের নিধন আর বন্ধুদের বাঁচানোর লড়াই ঘিরেই এ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর গল্প আবর্তীত হয়। অষ্টম কিস্তি ‘ফেইট অফ দ্য ফিউরিয়াস’ও এর ব্যতিক্রম নয়। তবে এবারের পর্বের কাহিনিতে রয়েছে কিছু নতুন চমক-তা আগেই জানিয়েছিলেন পরিচালক। এবারে অভিনেতা ভিন ডিজেল জানালেন নতুন এক খবর!
এইস শোবিজকে দেয়া এক সাক্ষাতকারে ভিন ডিজেল বলেন, “কাহিনিতে পরিবর্তন আনতেই অষ্টম কিস্তিতে আনা হয়েছে নতুন কিছু চমক। এবারের সিনেমায় বন্ধু হয়ে যাবে শত্রু আর নায়ক হয়ে যাবে খলনায়ক! একঘেয়ে গল্পে নতুনত্ব আনতেই এবারে এ কাজটি করা হয়েছে। আশা করি দর্শকের তা ভালো লাগবে।”
ডিজেল আরও বলেন, “যদি দর্শকের এ কিস্তিটি ভালো লাগে তবে এই গল্প নিয়েই আরও দুটো কিস্তি নির্মার্ণের কথা ভাবা হবে।”
এদিকে পরিচালক এফ গ্রে গ্রে বলছেন, এবারের পর্বে ডোয়াইন জনসন, জেইসন স্ট্যাথাম, মিশেল রদ্রিগেস ছাড়াও আরও নতুন তারকাকে আনা হয়েছে।
১৪ এপ্রিল মুক্তি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এ সিনেমাটি।
