২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারের ‍মুক্তি পেলো ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘বিউটি ড্রাইভার’

শুক্রবার মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ সারাদেশে মুক্তি পেয়েছে দুই সিনেমা- ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘বিউটি ড্রাইভার’।

গ্লিটজ প্রতিবেদক

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 06:13 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

‘আমাদের গল্পে আমাদের সিনেমা’-স্লোগানে নির্মিত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি নির্মাণ করেছেন তরুন নির্মাতা হিমেল আশরাফ। শুক্রবার সারাদেশের ৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন বাপ্পি ও আঁচল। সিনেমার গল্প ও চিত্রনাট্য করছেন প্রয়াত ফারুক হোসেন।

সিনেমায় বাপ্পি-আচঁল ছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও অভিনয় করেছেন মামুনুর রশীদ, অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া। 

অন্যদিকে সারাদেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’। সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান লাবু।

সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এই সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছেন সুলতান মাহমুদ ও ক্যামেলিয়া রাঙা।

নির্মাণের পাশাপাশি সিনেমার সংলাপ, কাহিনি ও চিত্রনাট্য করেছেন লাবু নিজেই।

সিনেমায় অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন সুলতান মাহমুদ, শাহাদৎ হোসেন, মহসিন, শিমুল খান, শিরিন আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন যাদুকাঠি মিডিয়া।