২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিঙ্গল’ মায়ের চরিত্রে লারা দত্ত

দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরছেন লারা দত্ত। সিনেমার মাধ্যমে আবারও সিনেমার পর্দায় দেখা যাবে এই সাবেক মিস ইউনিভার্সকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2017, 08:19 PM

Updated : 11 Apr 2022, 11:14 PM

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুশীল রাজপুতের নতুন সিনেমায় অভিনয় করছেন লারা দত্ত। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় বিনয় পাঠকের সঙ্গে আবারও জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন লারা দত্ত। এর  আগে ‘চাল্লো দিল্লি’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। এ সিনেমায় একজন অ-ভারতীয় ‘সিঙ্গল’ মায়ের চরিত্রে দেখা যাবে লারাকে।

আইএনএস’কে দেওয়া এক সাক্ষাতকারে লারা বলেন, “আমার কাছে এই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। আমি চাইছিলাম ‘চাল্লো দিল্লি’র মতো সংবেদনশীল ও আবেগময় আরকেটি সিনেমা বানাতে। সুশীল রাজপুতের গল্পটি আমার ভালো লেগেছে। তাই এই চরিত্রটি করছি।”

লারা দত্তের প্রযোজনা প্রতিষ্ঠান ভিগি বাসন্তি’র ব্যানারে নির্মিতব্য এ সিনেমার শুটিং শুরু হবে এই জুনে।