বাংলাদেশের টেলিফিল্মে কলকাতার পামেলা!
২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)য়ের আসরে উপস্থাপনা করে ইতমধ্যে বাংলাদেশের দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কলকাতার পামেলা সিং ভুতোরিয়া। যিনি সকলের কাছে পামেলা নামেই বেশি পরিচিত।এবার তিনি বাংলাদেশের একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন।
আসছে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য টেলিফিল্ম ‘অনুপমা’তে অভিনয় করতে যাচ্ছেন পামেলা সিং ভুতোরিয়া। যেখানে তিনি বাংলাদেশের সজল নূরের বিপরীতে অভিনয় করছেন। টেলিফিল্মটি নির্মাণ করছেন নির্মাতা আলম আশাদ মিন্টু।
টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে গ্লিটজকে পামেলা বলেন,“টেলিফিল্মের গল্পটা আমার বেশ ভালো লেগেছে। আমি এখানে ‘অনুপমা’ নাম ভূমিকায় অভিনয় করছি। যেখানে আমাকে একজন ডাক্তারের চরিত্রে সবাই দেখতে পাবেন।”
সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসে শুরু হবে টেলিফিল্মটির দৃশ্যধারনের কাজ। ঢাকায় ও কলকাতায় করা হবে টেলিফিল্মের দৃশ্যধারণের কাজ। টেলিফিল্মটি এন লিমিটিডে এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে।
বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘মাছ মিষ্টি মোর’, ‘বাপি বাড়ি যা’, ‘টান’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। এছাড়াও নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে বাংলাদেশের একটি এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনেও মডেলিং করেছেন পামেলা।
ছবি: পামেলার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়েছে।
