২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় ব্যবহৃত হচ্ছে সঞ্জয় দত্তের জেলখানায় লেখা গান!

অবৈধ অস্ত্র মামলার রায়ে দীর্ঘ হাজতবাস শেষে এরই মধ্যে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছন সঞ্জয় দত্ত। এরই মধ্যে জানা গেলো নতুন একটি সিনেমায় ব্যবহৃত হবে এ তারকার জেলখানায় লেখা একটি গান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2017, 08:39 PM

Updated : 11 Apr 2022, 11:13 PM

‘অ্যাই শিভানি’, ‘চল মেরে ভাই’ সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় দত্ত। এবারে লিখলেন গান। জেল খানায় বসে লেখা এ তারকার তিনটি গানের মধ্যে একটি গান ছিলো বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে লেখা। গানটি বেশ মনে ধরেছে পরিচালক গিরিশ মল্লিকের। তাই তার পরবর্তী সিনেমা ‘তোরবাজ’-এর জন্য গানটি মনোনিত করেছেন তিনি। 

মুম্বাই মিরর জানায়, ‘ও মেরি অঙ্গন কি চিড়িয়া হ্যায় তু’ শিরোনামের এ গানটি এরই মধ্যে ‘তোরবাজ’ সিনেমার জন্য প্রাথমিকভাবে মনোনিত করেছেন প্রযোজক রাহুল মিত্র।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এ গানের প্রতিটি শব্দ মনে গেঁধে থাকবে। অসম্ভব আবেগময় একটি গান। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে লেথা এ গানটি ‘তোরবাজ’-এ সঞ্জয়ের চরিত্রের সঙ্গে একবারেই মিলে যায়। তাই এটি আমরা সিনেমায় ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ মুহূর্তে ‘ভূমি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় দত্ত। সামনেই আসছে ‘তোরবাজ’। এ ছবিতে একজন আফগানিস্থানে কর্মরত একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে তাকে।