২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে আসিফ ও হাবিব

সম্প্রতি অডিও পাড়ায় গুঞ্জন রটেছে একই সঙ্গে নাকি কাজ করছেন আসিফ আকবর ও হাবিব ওয়াহিদ। এবার সেই ব্যাপারে মুখ খুললেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 08:01 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

প্রথমবারের মত একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত আসিফ আকবর ও ‘মন মুনিয়া’ খ্যাত হাবিব ওয়াহিদ। এব্যাপারে গ্লিটজকে আসিফ আকবর বলেন,“ হাবিবের সঙ্গে একটি গানের প্রজেক্ট নিয়ে আমার আলোচনা হয়েছে। বলতে গেলে কাজের ব্যাপারে এটা আমাদের প্রাথমিক আলোচনা । বরং আমাদের আড্ডাই বেশি হয়েছে। তবে আমরা একটা জিনিস প্রমাণ করতে চাই আসিফ-হাবিব আলাদা কিছু নয়।”

তিনি আরো বলেন,“অনেকের মনে হয়ত একটা ভুল ধারনা রয়েছে। এতদিন ধরে আমাদের একসঙ্গে কাজ করা হয়ে উঠেনি। কিন্তু এবার আমরা এক সঙ্গে কাজ করবো। বহুদিন আগে থেকেই আমাদের এমন ধরনের পরিকল্পনা ছিলো। কিন্তু বতর্মানে আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ হলো।”

তাহলে  গীতিকার কে হচ্ছেন? গ্লিটজের এমন প্রশ্নে হেসে উত্তর দিলেন আসিফ। বলেন,“একটা চমক তো থাকবেই। তবে  গীতিকার কে হবেন তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

অন্যদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে আসিফের ‘আগুন’ ও হাবিব ওয়াহিদের ‘মিথ্যে নয়’ গানদুটি। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব স্টেশনের ব্যানারে মুক্তিপ্রাপ্ত গানদুটো ইতমধ্যে সকল শ্রেণির শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলেছে।