অন্যরকম এক মায়ের চরিত্রে শ্রীদেবী
সম্প্রতি প্রকাশিত হলো শ্রীদেবী অভিনীত নতুন ছবি ‘মম’-এর পোস্টার।
‘ইংলিস ভিংলিস’-এ ইংরেজি শেখার প্রাণান্তকর প্রচেষ্টায় এক গৃহিনীর চরিত্রে দেখা গিয়েছিলো শ্রীদেবীকে। পাঁচ বছর পর আবারও পর্দায় ফিরছেন এই চিরতরুণী ! এবারে তাকে দেখা যাবে এক মায়ের চরিত্রে।
‘মম’ ছবির নতুন পোস্টারে কালো পোশাকে দৃঢ়চেতা এক নারীর বেশে দেখা গেছে শ্রীদেবীকে। পোস্টারে বিভিন্ন ভাষায় ‘মা’ কথাটি লেখা হয়েছে। সম্ভবত একজন সংগ্রামী মায়ের চরিত্রেই এবারে দেখা যাবে তাকে। শ্রীদেবীর মুখের রহস্যময় অভিব্যক্তি এরই মধ্যে দৃষ্টি কেড়েছে সকলের।
শ্রীদেবী’র স্বামী বনি কাপুর প্রযোজিত এ ছবিতে শ্রীদেবী ছাড়াও অভিনয় করছেন অক্ষয় খান্না, অভিমন্যু সিং, বিকাশ ভার্মা প্রমুখ। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি’কে। শ্রীদেবী’র দুই বাচ্চার চরিত্রে অভিনয় করবে পাকিস্তানি শিশু অভিনেতা আদনান সিদ্দিকি ও সজল আলী।
১৪ জুলাই মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।
