পারিবারিক ভালোবাসা ও খুনসুটির ‘ফ্যামিলি লাভ’
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন ‘মানডে নাইট সুপার ড্রামা’। এতে এ সপ্তাহে প্রচারিত হতে যাচ্ছে নাটক ‘ফ্যামিলি লাভ’।
কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নির্মিত নাটক ফ্যামিলি লাভ। নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ও তাসনুভা তিশা। পরিবারের কর্তৃত্বপরায়ন স্ত্রীর চরিত্রে দেখা যাবে তিশাকে। অন্যদিকে বাধ্য স্বামীর চরিত্রে সেজেছেন মিশু। নাটকে দেখা যাবে আরও এক জুটিকে। তরুণ অভিনেতা সৌমিক ও সিফাত সাহরিনকে দেখা যাবে পরিবারের অন্য সদস্যের রূপে।
নির্মাতা বললেন, ‘‘পরিবার একটি ভালোবাসায় মাখামাখি আশ্রয়ের নাম, যেখানে স্বার্থহীণ ভালোবাসাই প্রধান চাহিদা সবার, কিন্তু কখনো কখনো হয়তো তার ঘাটতিও মেলে। তৈরি হয় পারিবারিক কলহ যার সমাধান শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসাই দিতে পারে। পারিবারিক ভালোবাসা আর খুনসুটির গল্প নিয়েই নাটক‘ফ্যামিলি লাভ’।’’
