‘জগ্গা জাসুস’ ছবির সেটে আহত ক্যাটরিনা কাইফ
‘জগ্গা জাসুস’ ছবির সেটে আহত ক্যাটরিনা কাইফ। এ ঘটনায় কয়েক সপ্তাহের জন্য বেড-রেস্ট দেয়া হয়েছে তাকে।
সাবেক প্রেমিক রনবীর কাপুরের বিপরীতে ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এ খবর সবারই জানা। সম্প্রতি ছবির শুটিং করতে গিয়ে আহত হলেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, শুটিং চলাকালীন হঠাৎ করে একটি ভারি বস্তু এসে পড়ে ক্যাটরিনার ঘাড়ে। এতে ঘাড় ও পিঠে বেশ আঘাত পেয়েছেন তিনি। তাৎক্ষনিকভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এই অভিনেত্রীকে। ডাক্তারের পরামর্শে এখন কয়েক সপ্তাহের জন্য বেড-রেস্টে থাকতে হবে তাকে।
‘জগ্গা জাসুস’ ছাড়াও সামনেই আসছে এই তারকার নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে আরেক সাবেক প্রেমিক সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে।
