২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খলনায়কের ইমেজ ভেঙে নতুন চরিত্রে পরেশ রাওয়াল

বলিউড তারকা পরেশ রাওয়ালকে গতানুগতিক ভিলেন চরিত্রেই এত কাল দেখে এসেছে দর্শক। এবারে যশরাজের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’তে এক নতুন চরিত্রে দেখা যাবে তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 08:46 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

যশরাজ ফিল্মসের ব্যানারে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বলিউডের কমেডি-ভিলেন খ্যাত তারকা পরেশ রাওয়াল। ‘হেরা ফেরি’, ‘রেডি’, ‘মুম্বাই মেরি জান’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবারে ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’তে একটি বিশেষ ধরণের চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে।

বলিউড হাঙ্গামা’কে দেওয়া এক সাক্ষাতকারে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরিচালক আলী আব্বাস জাফর বলেন, “আমি পরেশ রাওয়ালের অভিনয়ের একজন বড় ভক্ত। যশরাজ ফিল্মসের ব্যানারে প্রথমবারের মতো কাজ করছেন তিনি আর সে ছবি পরিচালনার দায়িত্বে আছি আমি-এটি ভাবতেই খুব ভালো লাগছে।এই ছবিতে তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে। নিশ্চিত করেই বলতে পারি এমন চরিত্রে এর আগে কখনো দেখা যায়নি তাকে!”

গোয়েন্দা থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’তে আরও অভিনয় করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরের ২২ তারিখে।