২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন সুজাতা ও ফরিদা পারভীন

জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা প্রদান করতে যাচ্ছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 06:19 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

ষাটের দশকের রুপালী পর্দার অন্যতম নাম সুজাতা। অন্যজন লোকগানের বাহক ফরিদা পারভিন। বাংলা সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য এই দুই নারীকে সম্মাননা জানানো হচ্ছে আরটিভির উদ্যোগে। প্রতিবছরের মতো চ্যানেলটি এবারও আয়োজন করছে আলোকিত নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান।

এবারের আলোকিত নারীরা হলেন- অধ্যাপক মাহফুজা খানম (শিক্ষাবিদ), ফরিদা পারভিন (সঙ্গীত ব্যক্তিত্ব), লুনা সামসুদ্দোহা (নারী উদ্যোক্তা), মিলি বিশ্বাস (চ্যালেঞ্জিং পেশা), সুজাতা (অভিনয়), সাজেদা বেগম (কৃষি উদ্যোক্তা), জোবেরা রহমান লিনু (ক্রীড়া) ও সওগাত নাজবিন খান (সমাজ সেবা )।

অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা। পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে আরটিভিতে ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সোহেল রানা বিদ্যুত।

সম্মাননা প্রদান অনুষ্ঠানটি স্পন্সর করেছে জয়া। কো-স্পন্সর হিসেবে আছে মধুমতি, মার্কেন্টাইল ও এনআরবি গ্লোবাল ব্যাংক। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে লুক অ্যাট মি, অনলাইন পার্টনার থাকছে আরটিভি অনলাইন এবং মেকআপ পার্টনার থাকছে পারসোনা।