একশ কোটির উপরে বিক্রি হল শাহরুখ আনুশকার ছবির স্বত্ত্ব!
প্রখ্যাত পরিচালক ইমতিয়াজ আলী ও শাহরুখ খানের প্রথম ছবির প্রচার স্বত্ব বিক্রি হল প্রায় একশ পঁচিশ কোটি রুপিতে!
শাহরুখ ও আনুশকা শর্মা বরাবরই দর্শক পছন্দের জুটি হিসেবে পরিচিত । ‘রব নে বানা দি জোড়ি’র পর আবারও জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে তাদের ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘জব উই মেট’ খ্যাত পরিচালক ইমতিয়াজ আলীর পরবর্তী এ ছবিটির প্রচার স্বত্ব এনএইচ স্টুডিও-এর কাছে বিক্রি করা হয়েছে । ছবিটির নাম প্রাথমিকভাবে ‘দ্য রিং’ রাখা হলেও এটি এখনও চূড়ান্ত করা হয়নি ।
এ প্রসঙ্গে এনএইচ স্টুডিও-র নরেন্দ্র হিরাওয়াত বলেন, “শাহরুখ আনুশকার নতুন এ ছবির প্রচারস্বত্ব আমরা কিনে নিয়েছি । সারা ভারত জুড়ে এটি প্রচারের একমাত্র অধিকার আমাদের হাতেই বলবৎ থাকবে।”
‘দ্য রিং’-এ একজন টুরিস্ট গাইড হিসেবে দেখা যাবে শাহরুখকে । আধুনিক সময়ের প্রেমের গল্প নিয়ে এ ছবির কাহিনি তৈরি হয়েছে ।
